April 2026
April 2026 Newsletter
This issue highlights MCC’s April activities across faith, learning, organisational continuity, youth development, community engagement, and upcoming programmes.
দারসুল কুরআন: আখিরাতে সফল নারী-পুরুষের গুণাবলি
লেখক: ড. মুহা: রফিকুল ইসলাম
এ দারসুল কুরআনের মূল আলোচ্য বিষয় সূরা আহযাবের ৩৩-৩৫ নম্বর আয়াত। ৩৩ ও ৩৪ নম্বর আয়াতে নবী পরিবারকে পবিত্রতা, আনুগত্য, ঘরভিত্তিক কুরআন-হিকমাহ চর্চা এবং আল্লাহর নির্দেশ স্মরণ রাখার শিক্ষা দেওয়া হয়েছে। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মুমিন নারী ও পুরুষের এমন কিছু গুণ উল্লেখ করেছেন, যেগুলো আখিরাতে ক্ষমা ও মহাপ্রতিদানের পথে মানুষকে পরিচালিত করে।
আয়াতসমূহ
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا ﴿٣٤﴾
إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا ﴿٣٥﴾
সরল অর্থ
৩৩. তোমরা নিজ নিজ গৃহে অবস্থান করো, পূর্বের জাহেলি যুগের মতো সাজসজ্জা প্রদর্শন করে বেড়িও না; নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। আল্লাহ তোমাদের, হে নবী পরিবার, অপবিত্রতা থেকে দূরে রাখতে এবং পূর্ণরূপে পবিত্র করতে চান।
৩৪. তোমাদের ঘরে আল্লাহর আয়াত ও হিকমাহ থেকে যা পাঠ করা হয় তা স্মরণ রাখো। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ।
৩৫. নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, রোযাদার পুরুষ ও রোযাদার নারী, নিজেদের পবিত্রতা রক্ষাকারী পুরুষ ও নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন।
নাযিলের পটভূমি ও আলোচ্য বিষয়
সূরা আহযাব মাদানি সূরা। এতে আহযাব যুদ্ধ, বনি কুরাইযার প্রসঙ্গ এবং রাসূলুল্লাহ (সা.)-এর পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ বিধান ও সামাজিক শিক্ষার আলোচনা এসেছে। ৩৩ ও ৩৪ নম্বর আয়াতে নবী-পরিবারকে কেন্দ্র করে ঘর, পবিত্রতা, আনুগত্য এবং কুরআন-হিকমাহ স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ৩৫ নম্বর আয়াতে নারী-পুরুষ উভয়ের জন্য একই আধ্যাত্মিক গুণাবলি উল্লেখ করে আখিরাতের সাফল্যের নীতি তুলে ধরা হয়েছে।
তাফসিরের মূল ব্যাখ্যা
১. ঘরকে ঈমানি শিক্ষার কেন্দ্র বানানো
৩৩ ও ৩৪ নম্বর আয়াত থেকে বোঝা যায় যে, ঘর শুধু বসবাসের জায়গা নয়; এটি কুরআন, হিকমাহ, চরিত্রগঠন ও আত্মশুদ্ধির কেন্দ্র হওয়া উচিত। নবী-পরিবারকে দেওয়া নির্দেশ মুসলিম সমাজের জন্যও শিক্ষণীয়, কারণ পরিবার সুস্থ না হলে সমাজও সুস্থ হয় না।
২. আল্লাহর আয়াত ও হিকমাহ স্মরণ
“স্মরণ রাখো” কথাটির অর্থ শুধু মুখস্থ রাখা নয়; বরং আল্লাহর বাণী, রাসূলের শিক্ষা, নৈতিকতা ও প্রজ্ঞাকে জীবনের অংশ করে নেওয়া। কুরআন তিলাওয়াত, হাদিস শিক্ষা, দোয়া, পারিবারিক আলোচনা এবং দৈনন্দিন সিদ্ধান্তে আল্লাহর নির্দেশকে সামনে রাখা এর অন্তর্ভুক্ত।
৩. নারী-পুরুষের আখিরাতের মর্যাদা
৩৫ নম্বর আয়াতে একই গুণ পুরুষ ও নারীর জন্য পাশাপাশি উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, ইবাদত, আনুগত্য, নৈতিকতা এবং আখিরাতের প্রতিদানের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের জন্য আল্লাহর দরবারে সাফল্যের পথ উন্মুক্ত। মর্যাদার ভিত্তি বংশ, লিঙ্গ বা সামাজিক পরিচয় নয়; বরং ঈমান, আমল ও তাকওয়া।
৪. ইসলাম ও ঈমানের স্তর
আয়াতে “মুসলিম” ও “মুমিন” আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তাফসিরের আলোচনায় এ থেকে বোঝানো হয় যে, বাহ্যিক আত্মসমর্পণ ও আনুগত্য গুরুত্বপূর্ণ হলেও ঈমানের গভীরতা, আন্তরিকতা এবং অন্তরের বিশ্বাস মানুষের আধ্যাত্মিক অবস্থাকে আরও উচ্চতায় নিয়ে যায়।
আয়াত ৩৫-এ বর্ণিত সফলতার গুণাবলি
- ইসলাম: আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তাঁর বিধানের প্রতি আনুগত্য।
- ঈমান: অন্তরের বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা এবং পরকালের জবাবদিহিতার সচেতনতা।
- কুনূত বা অনুগত্য: আল্লাহর হুকুমকে বিনয়ের সঙ্গে গ্রহণ করা।
- সত্যবাদিতা: কথা, কাজ, প্রতিশ্রুতি ও চরিত্রে সত্যনিষ্ঠ থাকা।
- ধৈর্য: বিপদ, কষ্ট, দায়িত্ব ও প্রবৃত্তির চাপের মধ্যেও আল্লাহর পথে স্থির থাকা।
- খুশু বা বিনয়: ইবাদত ও জীবনের আচরণে আল্লাহর সামনে বিনম্র থাকা।
- সাদাকা: দান, সহযোগিতা ও মানুষের কল্যাণে সম্পদ ব্যয় করা।
- রোযা: আত্মসংযম, তাকওয়া ও প্রবৃত্তির নিয়ন্ত্রণ শেখা।
- পবিত্রতা রক্ষা: চরিত্র, দৃষ্টি, আচরণ এবং সম্পর্কের ক্ষেত্রে নৈতিক সীমা রক্ষা করা।
- আল্লাহর অধিক স্মরণ: দৈনন্দিন জীবনের সব অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক জীবিত রাখা।
আল্লাহকে অধিক স্মরণের ব্যাখ্যা
তাফসিরের আলোচনায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা শুধু নির্দিষ্ট সময়ে জিকির করার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর নাম, নির্দেশ, ভয়, আশা ও কৃতজ্ঞতা উপস্থিত থাকা এর আসল চেতনা। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলা, ভবিষ্যৎ পরিকল্পনায় ইনশাআল্লাহ বলা, ভালো কিছু দেখে মাশাআল্লাহ বলা, বিপদে আল্লাহর দিকে ফিরে যাওয়া, ভুল হলে তওবা করা এবং প্রতিটি প্রয়োজনের সময় আল্লাহর সাহায্য চাওয়া, সবই এই স্মরণের অংশ।
অন্যান্য ইবাদতের জন্য নির্দিষ্ট সময় থাকতে পারে, কিন্তু আল্লাহর স্মরণ এমন এক ইবাদত যা মুমিনের জীবনকে সার্বক্ষণিকভাবে আল্লাহর সঙ্গে যুক্ত রাখে। এই স্মরণই ইবাদত, নৈতিকতা, দায়িত্ববোধ এবং দ্বীনি কাজের মধ্যে প্রাণ সঞ্চার করে।
আমাদের জন্য শিক্ষা
- ঘরকে কুরআন, হাদিস, দোয়া ও নৈতিক শিক্ষার কেন্দ্র বানানো।
- ঈমান ও আমলের মধ্যে বাহ্যিকতা নয়, আন্তরিকতাকে প্রাধান্য দেওয়া।
- সত্যবাদিতা, ধৈর্য, বিনয়, দানশীলতা ও আত্মসংযমকে ব্যক্তিজীবন ও সংগঠনজীবনে প্রয়োগ করা।
- নারী-পুরুষ উভয়ের আখিরাতের সাফল্যের পথ যে ঈমান ও তাকওয়ার ভিত্তিতে নির্ধারিত, তা উপলব্ধি করা।
- প্রতিদিনের কথা, কাজ, সিদ্ধান্ত, বিপদ, সাফল্য ও প্রয়োজনের মধ্যে আল্লাহর স্মরণকে জীবিত রাখা।
মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমান, সত্যবাদিতা, ধৈর্য, বিনয়, দানশীলতা, আত্মসংযম এবং তাঁর অধিক স্মরণের মাধ্যমে আখিরাতে সফলতা অর্জনের তাওফিক দান করুন। আমিন।
MCC Election Commission Announces Chairman for 2026-2028 Session
The MCC Election Commission announced that Brother Shahin Siddiquee has been elected as Chairman of MCC for the 2026-2028 session. MCC prays that Allah grants the new leadership wisdom, sincerity, courage, and strength to serve the organisation and the community.
MCCA Continues Weekend Learning with Fiqh and Quran Sciences Classes
MCCA continued its weekend learning series in April with sessions on Fiqh of Salah and Sciences of the Quran. The classes supported ongoing Islamic education for MCC members across chapters.
- April 11: Fiqh of Salah by Dr. Masum Sarkar Azhari
- April 12: Sciences of the Quran by Shamsul Hoque
MCC East Group Community Engagement
MCC East Group representatives joined a formal community gathering as part of ongoing engagement and networking efforts. The final event name and official caption can be updated once confirmed by the organisers.
MCC NextGen and Youth Development
MCC NextGen Partners with HCI for Youth Leadership Fellowship
MCC NextGen announced a youth leadership fellowship opportunity in partnership with Human Concern International, inviting eligible youth to engage in leadership training, mentorship, and humanitarian work. The initiative aims to strengthen youth involvement in philanthropy and social impact across participating Canadian chapters.
- Eligibility: youth aged 14-25
- Commitment: 4-6 hours per month
- Updated deadline: May 15, 2026
- Participating cities mentioned: Calgary, Edmonton, Montreal, Ottawa, Toronto, and Vancouver
MCC Youth Progression Pathway
The MCC Youth Progression Pathway presents a structured model for nurturing young Muslims from early Islamic foundations toward active service, leadership, accountability, and community impact. The pathway emphasises tawheed, salah, Qur’an, character, knowledge, service, dawah, and continuous growth across all levels.
MCC NextGen Speech Pathway for Convention 2026
MCC NextGen invited youth aged 16+ from across Canada to compete for a chance to speak at the National Convention 2026. Chapters were asked to run short speech contests and select one brother and one sister to move forward to the national online round.
- Male topic: From Me to We: Building a Purpose-Driven Community
- Female topic: Resilience Through Faith: Staying Strong When Life Gets Hard
- Chapter submission deadline: June 1, 2026
Upcoming Programmes and Bulletins
Hajj Issue Call for Contributors
MCC Newsletter is inviting reflections, essays, commentary, poetry, and community stories for the upcoming Hajj Issue. Submissions should be sent to mccnewsletter2000@gmail.com by May 08, 2026.
MCC Ottawa Youth Department Tulip Festival
MCC Ottawa’s Youth Department is inviting families and loved ones to enjoy the beauty of Allah’s creation together at the Tulip Festival. The gathering is scheduled for Wednesday, May 13, 2026, at Queen Elizabeth Driveway in Ottawa.
- Date: Wednesday, May 13, 2026
- Time: 6:00 PM
- Location: Queen Elizabeth Driveway, Ottawa, ON K1S 5K7
- Participation fee: $5 per person for pizza
Advanced Youth Training: Sacred Ideals, Imperfect Realities
MCC NextGen’s Advanced Youth Training session, Sacred Ideals, Imperfect Realities, will explore leadership, justice, and faith across Islamic history through a short study of Islamic caliphates. The programme will be led by Ahsan K. Sohag, P.Eng, Assistant Secretary General of MCC.
- Date: Sunday, May 24
- Time: 9 AM Vancouver, 10 AM AB/SK, 11 AM MB, 12 PM ON
- Zoom Meeting ID: 916 1661 9492
- Passcode: 1234
MCC Convention 2026 Reminder
Members are encouraged to check the MCC Convention website regularly for updated programme, speaker, and registration details: mccconvention.ca.
Member Safety Reminder
Members are reminded not to share verification codes, not to click suspicious links, and to confirm unusual requests with responsible MCC leaders before taking action.
Chapter Activity Submission Request
Chapters and departments are encouraged to send activity title, date, location, a 3-5 line summary, attendance or impact numbers, and clear photos to mccnewsletter2000@gmail.com.