
আমরা আল্লাহর সৃষ্ট কোন চমৎকার কিছু দেখলেই বলে উঠি "সুবহানাল্লাহ"।
আসুন আজকে এর অর্থ জানি এবং কেন আমরা আল্লাহর সৃষ্টি দেখলে এই তাসবীহ পাঠ করবো?
সুবহানাল্লাহ অর্থ আল্লাহর পবিত্রতা বর্ননা করা।
আল্লাহর পবিত্রতার অর্থ ৩ টি
১/ তিনি সকল দোষ-ত্রুটি থেকে মুক্ত
২/ তাঁর কোনকিছুতেই ঘাটতি নেই। অর্থাৎ সবকিছুতে তিনি পরিপূর্ণ।
৩/ তাঁর সমকক্ষ বা অংশীদার কেউ নেই।
সুতরাং আল্লাহর সৃষ্ট কোন জিনিস দেখার সাথে সাথেই আমরা সুবহানাল্লাহ বলার মাধ্যমে আল্লাহ সম্পর্কে ৩ টি স্বীকৃতি দিচ্ছি।
১/ এই যে আল্লাহ এটি বানিয়েছে এতে কোন ত্রুটি নেই বিন্দুমাত্র।
২/ আল্লাহ যে এটি বানিয়েছেন এতে কোন অপূর্ণতা কিংবা কোন কিছুর কমতি নেই৷
৩/ এই যে আল্লাহ এটি বানিয়েছেন এই সৃষ্টির কাজে বা যেকোনো কিছুতে আল্লাহর কোন শরীক বা অংশীদার কেউ নেই। আর আল্লাহর সৃষ্ট এই জিনিস যতই সুন্দর, নিঁখুত আর পরিপূর্ণ হোক না কেন তা কখনই আল্লাহর সমকক্ষ হতে পারেনা। যারা আল্লাহর সাথে তার সৃষ্ট জিনিসের সমকক্ষ স্থাপন করে বা অংশীদার স্থাপন করে বা মাবূদ বানায় ; আল্লাহ এসব নাপাক কথাবার্তার অনেক উর্ধ্বে। রবের সৃষ্ট জিনিস কখনো তাঁর সমকক্ষ হতে পারেনা। মহাবিশ্বের সবকিছুই আল্লাহর সৃষ্ট জিনিস। আর আল্লাহ ব্যতীত ইবাদাতের প্রকৃত সত্য কোন ইলাহ নেই।
রেফারেন্স : উস্তাদ ইঞ্জিনিয়ার নাসীল শাহরুখ এর ইউটিউব লেকচার অবলম্বনে (বাংলাদেশী ইসলামিস্ট)
Send a Comment
Your comment will be sent privately to the MCC Newsletter team and will not be published on the website.