সমীকরণ।
যুলক্বারনাইন।

সময় গড়িয়ে যায়
নিজ আদর্শে টিকে থাকার এক দীর্ঘ প্রতীক্ষায়
খসে পড়ে এক এক করে ইট
দাঁড়িয়ে আছি তবু ধরে মজবুত এই ভিট

শত ত্যাগ ও তিতিক্ষার পর কেউ, শেষে নাহি রয়
এই তো সেই পরীক্ষার কথা ঘুরে ফিরে হয়
উত্তীর্ণ করো মোদের ওগো প্রভু দয়াময়

সঠিক অঠিক হিসেব কষার জটিল সমীকরণ
দাও মোরে দাও প্রজ্ঞা তোমার, লভিতে উত্তরণ
জানি, জানি আমি পথটি তোমার সহজ সরল নয়
প্রাণপণে মাগি তবু যেন মন অটুট যেন রয়

কখনো দশক, কখনো শতক বহুল করেছি পার
মনে হয় যেন এই কালটি যাইতে চাহে না আর
দেখ দেখ হে, তোমারই কালে তপ্ত উদাহরণ
বারে বারে তারা করছে তোমায় কারায় অন্তরণ

কখনো গুম কখনো ফাঁসি, হত্যা বিচারিক
নিষিদ্ধ হয়, দুনিয়া ব্যাপী একই চিত্রের দিক
তবু আমাদের ঘুরে দাঁড়ানোর দীপ্ত ইতিহাস
শত জুলুম অত্যাচারের মাঝেও করছে প্রকাশ

আশা নিরাশায় বুক বেঁধে নিয়ে হইও না নিরাশ
ধৈর্য আর প্রার্থনায় করো মুক্তির তালাশ
একটি দশক পাড়ি দিয়েছি, আরো কয়েক পর
মুসার (আ.) দেশের উপমা দেখো চারেক দশক ভর

ফিরেছি মোরা, ফিরব আবারও নয় তা বেশি দূর
তাহার উপর ভরসা করি, একটিই মোদের সুর।