নিখুঁত কারিগর
তানভীনা সিরাজী
কত নিখুঁত তোমার সৃষ্টি খোদা,
কত নিখুঁত তোমার সব।
শত অঙ্গের একটি দেহে,
দিয়েছো কী নিখুঁত অবয়ব।
জোড়ায় জোড়ায় সম্পর্ক
জুড়েছো তুমি, বলিষ্ঠ নিখুঁত তারে
যেন একটি অঙ্গের ক্ষতের খবর,
পুরোটা দেহ জানে ।
যদি মানুষে মানুষে সম্পর্কের তার
এমনই বলিষ্ঠ হতো,
এক হৃদয়ের নীরব আর্তনাদ
সকল হৃদয়ে পৌঁছাতো।
প্রিয় হে আমার, দয়াময় তুমি
গ্রহণ করো মোর কৃতজ্ঞতা,
ছোট্ট এ দেহের অক্ষমতায় তুমি
ঢেলে দাও তোমার মমতা।
শক্তি দাও এই দুর্বল প্রাণে,
ক্ষতে ভরে দাও করুনা।
Send a Comment
Your comment will be sent privately to the MCC Newsletter team and will not be published on the website.